1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে তপশীল অফিস পুনর্বহালের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন থেকে তপশীল অফিস বীরশ্রীতে স্থানান্তর করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় স্থানীয় চৌধুরী বাজারে ৩নং কাজলসার ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুর রহীম কামালীর সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সমাজসেবী ও রাজনীতিবীদ আলহাজ্ব চেরাগ আলী, লুৎফুর রহমান ও সাজিদুর রহমান সাজুসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩নং কাজলসার ইউনিয়ন কমপ্লেক্সে অবস্থিত তপশীল অফিসের মাধ্যমে স্থানীয় হাজার হাজার মানুষ যুগ যুগ থেকে সেবা পেয়ে আসছেন। এটি বীরশ্রীতে স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়বেন। তাই যেকোন মুল্যে এটির স্থানান্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলেও মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট