1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন

জকিগঞ্জে নববধূ’র মরদেহ উদ্ধার!

আহসান হাবীব লায়েক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জে বিয়ের ২২ দিনের মাথায় জোবেদা আক্তার (২০) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নববধূ জোবেদা আক্তার উপজেলার বারহাল ইউনিয়নের নুরনগর গ্রামের নিয়াজ আলী’র মেয়ে।
বারহাল ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরী জানান, মাত্র ২২ দিন আগে আমার ওয়ার্ডের নুরনগর গ্রামের জোবেদা আক্তারের বিয়ে হয় জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামের রিপন আহমদ (২৩) সাথে। বুধবার ওই মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বাবা’র বাড়ির লোকজন ঘটনাস্থল যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। তবে রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। আমরা কারো উপর জুলুম করতে চাইনা। তবে স্বাভাবিক মৃত্যু না হলে আমরা আইনী সহযোগিতা নেব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বিয়ের পর থেকে ওই নববধূ স্বামীর বাড়িতে খাওয়া দাওয়া করতে অনীহা প্রকাশ করে আসছিল। বারবার বাবার বাড়িতে চলে যেতে চাইতো। ধারণা করা যাচ্ছে , মেয়েটি এখানে সংসার করতে অনিচ্ছুক ছিল। তাই কোন কিছু খেয়ে আত্মহত্যা করতে পারে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কাসেম জানান, রিপনের সাথে জোবেদার পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার সকালের দিকে রিপন তার স্ত্রীকে অসুস্থবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নববধূর গলায় হালকা দাগ রয়েছে। এ কারণে মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নববধূর পরিবার থেকেও কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট