1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে পাঠদানকালে মাদ্রাসা শিক্ষক অসুস্থ: হাসপাতালে মৃত্যু!

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলায় শ্রেণিকক্ষে পাঠদানকালে অসুস্থ হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে জকিগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। মারা যাওয়া শিক্ষকের নাম মাওলানা আবদুস সোবহান (৫০)। তিনি জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। তাঁর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামে। তাঁর এক ছেলে ও দুই মেয়ে আছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে বিয়াবাইল গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

মাদ্রাসাটির শিক্ষক ফদ্বলুর রহমান বলেন, গত মঙ্গলবার থেকে শিক্ষক মাওলানা আবদুস সোবহান বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন বলে তাঁকে জানিয়েছিলেন। তবে বুধবার দুপুর পর্যন্ত মাদ্রাসায় পাঠদান করেছেন। একপর্যায়ে বুকে ব্যথা বেড়ে গেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যান। পরে সেখানেই বেলা পৌনে দুইটার দিকে তিনি মারা যান।
শিক্ষক আবদুস সোবহানের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীরা শোকে ভেঙে পড়েছেন। শেষবারের মতো একনজর প্রিয় শিক্ষককে দেখতে গ্রামের বাড়িতে ভিড় করছেন শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট