1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জকিগঞ্জের সামাজিক ও মানবিক সংগঠন ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের চৌধুরী বাড়িতে (উত্তরবাড়ি)-এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার ধনী-গরীবের ভেদাভেদ ভূলে সকল শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক রুম্মান আহমদ চৌধুরী ও পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক শরীফ মোহাম্মদ হোসাইন চৌধুরী তারেক। ফাউন্ডেশনের পরিচালক আব্দুস সামাদ চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচীত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শামীম আহমদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের শেরুলভাগ মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল হামিদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান ও তরুণ আলেম মাওলানা আব্দুস শহীদ প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে এলাকার শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ সহ সর্বস্তরের শতশত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এলাকার সকল মুরদেগানদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট