1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জে বন্যা আক্রান্ত পাঁচ শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

সিলেটের জকিগঞ্জে বন‍্যায় আক্রান্ত প্রায় পাচঁশতাধিক স্বজনদের মধ্যে যৌথভাবে ত্রাণ বিতরণ করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ এবং সিলেট সমিতি, উত্তরা, ঢাকা। শুক্রবার (২৭ মে) দিনব্যাপী উপজেলার সব ক’টি ইউনিয়ন ও পৌরসভায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শিপলু, সিলেট সমিতি, উত্তরা, ঢাকা’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল কাদির ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক‍্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর সৈয়দ আশরাফুর রহমান।
এছাড়া ত্রাণ বিতরণকালে ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান কমরু, জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল গণী ও কাউন্সিলর আলমগীর হোসেন পুতুল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, জকিগঞ্জের বন‍্যা আক্রান্ত স্বজনদের জন্য এটা আমাদের সামান্য উপহার। আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবীরের নেতৃত্বে আপনাদের পাঁশে আছি। আমরা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ঢাকায় মানববন্ধন করেছি। দশটি দাবী জানিয়ে লিফলেট প্রকাশ করেছি। আমরা সর্বদা আপনাদের পাঁশে আছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট