1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

জকিগঞ্জে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ইতালি প্রবাসী এজিএম জয়নাল-এর দুইলক্ষ টাকার অনুদান প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র সভাপতি এজিএম জয়নাল।
এ উপলক্ষে রোববার (১২ জুন) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় আর-রহমান কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৭নং বারঠাকুরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ তাজিম আহমদ।
৭নং বারঠাকুরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাওসার রশীদ বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ-এর যৌথ পরিচালনায় আলোচনা সভার প্রারম্ভ স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সহ সভাপতি আখতার হোসেন রাজু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এডভোকেট কাওছার রশীদ বাহার, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ৭নং বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিন ও এজিএম জয়নালের ভাই হুসনাল আহমদ প্রমূখ।
এ সময় সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপূল সংখ্যাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ মাস্টার আব্দুল জলিল ট্রাস্টের ব্যবস্থাপনায় নগদ দুইলক্ষ টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তথ্য তুলে ধরে কঠোর সমালোচনা করেন। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সরকারি তরফ থেকে যথাযথ সহযোগিতা করা হচ্ছেনা বলে অভিযোগ করেন। তারা ইতালি প্রবাসী বিএনপি নেতা এজিএম জয়নালের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিত্তবান সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাঁশে এভাবে দাঁড়ানোর আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট