1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে বেড়িবাঁধ মেরামতের কাজে বিএসএফের বাধা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত কুশিয়ারা নদীর বেড়িবাঁধ (ডাইক) জরুরী মেরামত কাজ করতে বাধা প্রদান করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত কাপনা গ্রামে বেড়িবাঁধের মেরামত কাজ করতে গিয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বাধার মুখে পড়েন।

ঠিকাদার নুরুল আমীন জানান, আমার লোকজন বেড়িবাঁধের জরুরী মেরামত কাজ করতে গিয়ে বারবার ভারতীয় বিএসএফের বাধার সম্মূখীন হচ্ছেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি নিয়ে বাঁধ মেরামত কাজ করতে গেলে বিএসএফ এসে সরাসরি বাধা প্রদান করে। গত দুদিন পূর্বে এখানে আমার লোকজন কাজ করতে গেলে বিএসএফ মারমুখি হয়ে উঠে। পরে বিজিবি ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুনরায় কাজ করতে গেলে আজ ভারতীয় বিএসএফ এসে আবারও বাধা প্রদান করে। বিজিবি ও বিএসএফ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কাজের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে স্থানীয় বিজিবি লোহারমহল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোঃ সিরাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে উল্লেখ রয়েছে। বাংলাদেশের ক্ষতিগ্রস্ত বেড়িবাধ সীমান্তের ১৫০ গজের ভিতরে হওয়ায় ভারতীয় বিএসএফ বাঁধা প্রদান করছে। বাংলাদেশের নদী ভাঙন ও সমস্যার বিষয়টি বিজিবি ভারতীয় বিএসএফকে অবহিত করলেও তাঁরা জানিয়েছে- ২০২০-২১ ও ২২ সালে বাংলাদেশের কাজ করার অনুমতি ছিল। এখন আর সেই সুযোগ নেই। এখন কাজ করতে হলে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা করে অনুমতি নিয়ে কাজ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ভূইয়া বলেন- জকিগঞ্জ সীমান্তের সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে বেড়িবাধ (ডাইক) মেরামত কাজ করতে গিয়ে বারবার ভারতীয় বিএসএফের বাধার সম্মূখীন হতে হচ্ছে। বাঁধ নির্মাণ নয়, বাঁধ মেরামত কাজেও ওরা বাঁধা দিচ্ছে। এতে ঠিকাদার সহ পানি উন্নয়ন বোর্ড প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিষয়টি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এদিকে দ্রুত বাঁধ মেরামত না করলে বাঁধের ভাঙা অংশ দিয়ে বর্ষা মৌসুমে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্রতিবছরের মতো আগামীতেও প্লাবিত হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। এ বেড়িবাঁধটি স্থানীয়রা চলাচলের রাস্তা হিসেবেও ব্যবহার করে থাকেন। তাই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত করার দাবী জানান এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট