1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে মহান বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

একাত্তরে যাঁদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ক্ষণ সমাগত। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি সামনে রেখে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। পুরো উপজেলা জুড়ে চলছে বিজয় দিবসে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর দিনব্যাপী জকিগঞ্জ উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান/ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ ঘটিকায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, সকাল ৯টা ২০ মিনিটে একই স্থানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও খেলাধুলা, সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান, বাদ জোহর মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জকিগঞ্জ উপজেলা প্রশাসন বনাম জকিগঞ্জ পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যা ৬ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়াও দিনের সুবিধাজনক সময়ে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরো দিনব্যাপী বিজয় মেলা চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট