1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা

জকিগঞ্জে সক্রিয় হয়ে উঠছে পুলিশ: একজন আটক

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সারা দেশের ন্যায় জকিগঞ্জে নিষ্ক্রিয় হয়ে পড়া পুলিশ আবারও সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নামতে শুরু করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন-এর নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. মাহমুদ হাসান রিপন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জনকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। এ অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ থানার এএসআই ওমর ফারুক ও এএসআই মোজাম্মেল সহ একদল পুলিশ। আটক হওয়া সালমান আহমদ জকিগঞ্জ পৌর এলাকার সদরপুর (মধুদত্ত) গ্রামের আজির উদ্দিনের ছেলে। সে ডাকাতির অভিযোগে জিআর-১৪৭/১৬ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ছিল।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল বলেন, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট