1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী ফাতেমা”র বাড়িতে মাসুক উদ্দিন আহমদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

জকিগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগমের বাড়িতে গিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
তিনি নিহত কলেজ ছাত্রী ফাতেমা’র বাবা-মা’কে শান্তনা দিতে বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত আটগ্রাম এলাকার চারিগ্রামস্থ জালালাবাদ গ্রামে যান।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সুবহান ও ছাত্রলীগ নেতা আজহার চৌধুরী প্রমূখ।
কলেজ ছাত্রী ফাতেমা’র বাড়িতে গিয়ে মাসুক উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় আমি খুবই মর্মাহত। এই দুর্ঘটনা আমার মনে কঠিন দাগ কেটে গেছে। যে চলে গেছে তাকে তো ফেরানো যাবে না। তবে এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। এ ক্ষেত্রে তিনি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি মানবিকতার দায়িত্বও রয়েছে আমাদের। আমরা প্রত্যেকে চাই সড়কে যেন আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। চালকদের সচেতন হওয়ার পরামর্শ দেন মাসুক উদ্দিন আহমদ।
পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ আগস্ট) কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আটগ্রাম বাসষ্টেশনের পাঁশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রাইভারের অসচেতনতা ও ভুলের কারণে লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর দু’জন ছাত্রী ফাতেমা বেগম ও কাজী সাদিকা আক্তারকে একটি যাত্রীবাহী বাস চাঁপা দিলে ঘটনাস্থলেই ফাতেমা গাড়ির চাঁকায় পিষ্ট হয়ে নিহত হয় এবং কাজী সাদিকা নামের অপর ছাত্রী গুরুতর আহত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট