1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে ১০ দিন থেকে মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ : থানায় জিডি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর অন্তর্গত দক্ষিণ বিপক এলাকার তিনঘরি জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ ফয়েজ আহমদ (২০) গত ১০ দিন থেকে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মে) জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন নিখোঁজ মুয়াজ্জিনের পিতা জয়নাল আবেদীন। জকিগঞ্জ থানার জিডি নং-৫২০, তারিখ: ১২/০৫/২০২২ খ্রিস্টাব্দ।
জিডি সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর রায়গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের দ্বিতীয় ছেলে হাফিজ ফয়েজ আহমদ দীর্ঘ ৭ বছর থেকে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর দক্ষিণ বিপক তিনঘরি জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ৩ মে, মঙ্গলবার, পবিত্র ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে সকাল ৭ ঘটিকায় নিজ কর্মস্থল তিনঘরি জামে মসজিদে ঈদের নামাজ পড়তে যান। ঈদের নামাজ শেষে মসজিদ কমিটির নিকট থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসার কথা বলে গেলেও ওইদিন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসেননি। এমতাবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৩৯৬০৬১৮৬ নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তাই পরদিন সকাল ৯ ঘটিকায় নিখোঁজ মুয়াজ্জিনের পিতা তিনঘরি জামে মসজিদে গিয়ে খোঁজ নিলে মসজিদের মুতাওয়াল্লি ও মুসল্লিরাসহ স্থানীয় লোকজন জানান তিনি ঈদের নামাজের শেষে বেতন ভাতা নিয়ে ছুটি নিয়ে যান। এরপর থেকে প্রায় ১০ দিন থেকে ওই মুয়াজ্জিনকে খোঁজে পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ মুয়াজ্জিনের কোন সন্ধান পেলে তার পিতা জয়নাল আবেদীনের ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৩২-৪৮২৩৭১ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট