1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযান: গ্রেফতার-৬

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩

জকিগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ১ জন নিয়মিত মামলার আসামী ও ওয়ারেন্টভূক্ত ৫ জন সহ মোট ৬ জনকে গ্রেফতার করার সংবাদ পাওয়া গেছে।
শনিবার (৪ মার্চ) জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-নিয়মিত মামলার আসামী জকিগঞ্জ উপজেলার মোমিনপুর গ্রামের নাছিম উদ্দিন-এর ছেলে হোসেন আহমদ (২০), ওয়ারেন্টভূক্ত আসামী জকিগঞ্জ উপজেলার দক্ষিণ বিপক গ্রামের তোফাজ্জল হোসেন-এর ছেলে মোঃ আলী হোসেন (৩০), লামারগ্রামের আব্দুল গফুর-এর ছেলে মোঃ কবির হোসেন (৩৫), ভক্তিপুর গ্রামের মৃত আব্দুর রহমান-এর ছেলে আব্দুল মানিক (৪০), ফলাহাট গ্রামের মোঃ আব্দুল কাদির-এর ছেলে মোঃ বাবুল আহমদ (৩৭) ও সুন্দরারচক গ্রামের মৃত আব্দুল জব্বার-এর ছেলে মোঃ মাইনুল হক (৩২)।
জানা যায়, সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত ডিআইজি শাহ মিজান শফিউর রহমান ও সিলেট জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন-এর নির্দেশনায় এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন-এর তত্ত্বাবধানে সাড়াশি এ অভিযানের নেতৃত্বে ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান। পুরো অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানা পুলিশের একাধিক টিম।
গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট