1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ থেকে নিখোঁজ ওলীউর রহমানকে ১০দিন থেকে খোঁজে পাচ্ছেনা পরিবার!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ওলীউর রহমান নামের এক এতিমখানার ছাত্রকে ১০ দিন থেকে খোঁজে পাচ্ছেনা তার পরিবার। এ ঘটনায় গত মঙ্গলবার (২১ জুন) জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন নিখোঁজ ওলীউর রহমানের মা আনোয়ারা বেগম। জকিগঞ্জ থানার জিডি নং ৮৯৮, তারিখ-২১/০৬/২০২২ খ্রিস্টাব্দ।
জিডি সূত্রে জানা যায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আনোয়ারা বেগম নামের জনৈক মহিলা জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ফুলতলীগ্রামে আবুল কাশেম খাঁনের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছেন। তার নুরুজ্জামান (১৬) ও ওলীউর রহমান (১৩) নামের দু’টি ছেলে স্থানীয় ফুলতলী এতিমখানায় হিফজ বিভাগে অধ্যায়নরত। গত ১৪ জুন রাত ১০ ঘটিকার দিকে তার ছোট ছেলে ওলীউর রহমান ফুলতলী এতিমখানা থেকে ফুলতলী গ্রামের আবুল কাশেম খানের বাড়িতে এসে তার মায়ের নিকট রাত্রীযাপন করে। পরদিন সকাল ১০ ঘটিকার দিকে সে ফুলতলী এতিমখানার উদ্দেশ্যে রওয়ানা হয়। ওইদিন রাত ১০ ঘটিকার দিকে এতিমখানায় থাকা তার ওপর ছেলে নুরুজ্জামান তার মাকে ফোন করে জানায় ওলীউর রহমান এতিমখানায় আসেনি। এরপর থেকে নিজ বাড়ি, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর বাড়িঘর সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ ছেলেটির মা আনোয়ারা বেগম কান্নাকাটি করছেন। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার মা আনোয়ারা বেগমের সাথে ০১৭৪০-৭২৮৭৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট