1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

মৃত্যুর কাছে হেরে গেলেন জকিগঞ্জের টগবগে যুবক আবুল হাসান সাঈদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ভয়াবহ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত মোঃ আবুল হাসান সাঈদ (২৫) নামের এক যুবক টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।
নিহত আবুল হাসান সাঈদ জকিগঞ্জ উপজেলার ৭নম্বর বারঠাকুরী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর বারগাত্তা গ্রামের মৃত হাফিজ মাওলানা আব্দুল মালিকের ছেলে।
জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আবুল হাসান সাঈদ সিলেট-জকিগঞ্জ সড়কের চেকপোস্ট বাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। তিনি স্থানীয় সোনাসার বাজার থেকে কালিগঞ্জ বাজার যাওয়ার পথে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচতে গিয়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হন। এ সময় স্থানীয় কসকনকপুর ইউনিয়নের খোজারমহল্লা এলাকার মানসিক ভারসাম্যহীন দিপু আহমদ ও অজ্ঞাত এক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুরুতর আহত আবুল হাসান সাঈদকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি করেন। আইসিইউতে তিনদিন থাকার পর তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন দুইদিন থাকার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়। একজন তরুণ উদীয়মান সমাজকর্মী ও সংগঠক আবুল হাসান সাঈদের এমন মৃত্যুতে পুরো জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের তরুণ এই সংস্কৃতিক কর্মীর মৃত্যুর খবরে তার বন্ধু-বান্ধব, সহকর্মী ও পরিচিতজনরা ভেঙে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা দায়ের করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট