1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ

পাঁচ দফা দাবীতে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ-এর মহা সমাবেশ ৬ মার্চ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুসহ পাঁচ দফা দাবীতে মহা সমাবেশের ডাক দিয়েছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ। আগামী ৬ মার্চ, রবিবার, বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ এম.এ.হক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন জকিগঞ্জের সর্বদলীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ-এর আহবায়ক কাজী হিফজুর রহমান ও সদস্য সচিব এম. আজমল হোসেনের বলেন. সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস বাড়া প্রত্যাহার, সিলেট-জকিগঞ্জের ৩টি রোডে বিআরটিসি বাস চালু, পরিবহন শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানী বন্ধ, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ ও নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবিতে আমরা এ মহা সমাবেশের ডাক দিয়েছি।
আমরা আশা করি, জকিগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষ দল মত নির্বিশেষে দলে দলে যোগদান করে আগামী রোববারের সমাবেশ সফল ও স্বার্থক করে তোলবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট