1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান

ম্যান অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড পেলেন জকিগঞ্জের ডাঃ ফয়জুল ইসলাম চৌধুরী

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক কোভিড-১৯ ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য জকিগঞ্জের অধ্যাপক ডাঃ ফয়জুল ইসলাম চৌধুরীকে ম্যান অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে সম্মাননা পত্র ও এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ডাঃ ফয়জুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর ৩নং ওয়ার্ডের অন্তর্গত সমসখানি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেডিকেলে কলেজের এক সময়ের অধ্যাপক ও সোসাইটি অব মেডিসিন-এর ভাইস প্রেসিডেন্ট এবং মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত সমসখানি গ্রামে শফিকুল হক চৌধুরী আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমসখানি লতিফ মুহিবুল হাফিজিয়া এতিম খানার প্রতিষ্ঠাতা। এছাড়া নির্মানাধীন অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা।
মেডিসিনের কিংবদন্তী খ্যাত অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী একজন কথা সাহিত্যিক ও ছোট গল্পকার হিসাবে বিভিন্ন মহলে পরিচিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট