1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ জকিগঞ্জের মোহাম্মদ: স্বজনরা উৎকন্ঠায়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

পরিবারের স্বপ্ন পূরণে ইতালি যাওয়ার পরিকল্পনা করেন জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ডের অন্তর্গত বাটইশাইল গ্রামের মাতাবুর রহমান ও মিছবাহ বেগমের ছেলে মোহাম্মদ আলী। পরিকল্পনা অনুযায়ী প্রায় সাড়ে ৩ বছর পূর্বে বাংলাদেশ থেকে প্রথমে ডুবাই যান। সেখান থেকে মোহাম্মদ আলী লিবিয়া গিয়ে দালাল সোহাগকে ধরে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রবাসে যাওয়ার প্রায় সাড়ে তিন বছর পর চলতি বছরের ১৭ মে দালালের মাধ্যমে সমুদ্র পথে ইতালিতে রওয়ানা হন। ইতালি রওয়ানা হওয়ার আগে স্বজনদের সাথে সর্বশেষ কথা হয়েছিল মোহাম্মদ আলীর। এরপর দীর্ঘ এক মাসের অধিক সময় থেকে স্বজনদের সাথে কোন যোগাযোগ নেই মোহাম্মদ আলীর। দালাল সোহাগের সাথে যোগাযোগ করলে সে জানায়, হাজারো মাইল দূরে কোন এক সমুদ্রে নিখোঁজ রয়েছেন মোহাম্মদ আলীসহ বাংলাদেশের মোট ৩৫ জন। এ ঘটনায় চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন জকিগঞ্জের বাটইশাইল গ্রামের মোহাম্মদ আলীর স্বজনরা।
নিখোঁজ মোহাম্মদ আলীর বাবা-মা ও স্বজনরা এভাবেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা আমাদের মোহাম্মদ আলীর সন্ধান চাই। আজ এক মাসের অধিক সময় থেকে তার কোন সন্ধান পাচ্ছিনা। আমরা লিবিয়া ও ইতালিতে থাকা বাঙালিদের সহযোগিতা চাই। আমাদের পরিবার নিম্ন আয়ের। আমরা কোন কিছু করার নেই। একমাত্র বাঙালি ভাইয়েরা সহযোগিতা করলে আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে পারি।
এ ক্ষেত্রে মোহাম্মদ আলীর পরিবার লিবিয়া ও ইতালিতে থাকা বাংলাদেশী দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট