1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর

সিলেট-৫ আসনে মুসলিম লীগের প্রার্থী মাওলানা মোঃ খায়রুল ইসলাম জনগণের দোয়া চাইলেন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মনোনীত হাত পাঞ্জা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ খায়রুল ইসলাম কানাইঘাট ও জকিগঞ্জবাসী সর্বস্তরের জনগণের দোয়া চেয়েছেন।
কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের নুরুল হক ও হাজিরা বেগেমের ছেলে মাওলানা মোঃ খায়রুল ইসলাম পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী ও মাদ্রাসা শিক্ষক।
তিনি ঢাকার একটি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস পাশ করে ব্যবসা ও শিক্ষকতায় জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি সিলেট নগরীর বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারের চতুর্থ গ্রীন ট্রাভেলস পরিচালনা ও সিলেট নগরীর টিলাগড়ে অবস্থিত মাদরাসায় দারুর রাশাদ-এ শিক্ষকতা করছেন।
আলাপকালে তিনি জকিগঞ্জ সংবাদ-কে জানান, দল হঠাৎ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ায় আমি দলের একজন কর্মী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। খুবই অল্প সময়ে নির্বাচনে অংশ নেয়ায় আমার নির্বাচনী দুই উপজেলার মানুষের সাথে তেমন কোন যোগাযোগ ও দোয়া নেয়া সম্ভব হয়নি। তাই আমি কানাইঘাট-জকিগঞ্জবাসী সর্বস্তরের জনগণের নিকট দোয়া চাই। পাশাপাশি তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও তার প্রতীক হাত পাঞ্জা মার্কায় ভোট চান।
নিজ এলাকায় তাঁর অবস্থান কতটুকু এমন এক প্রশ্নের জবাবে জকিগঞ্জ সংবাদ-কে মাওলানা মোঃ খায়রুল ইসলাম বলেন, এলাকাবাসী সকলের যথেষ্ট পরিমাণ সমর্থন ও সহযোগিতা পাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট