1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

আমরা নির্বাচিত হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ উপহার দেবো—হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান বলেছেন, মানুষ পরিবর্তন চায়। আর আমরা সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। আমরা বলছি, আল্লাহ যদি আমাদের সরকারে বসায়, তাহলে সবাইকে নিয়েই আমরা মানবিক দেশ গড়বো। দেশের চিত্র পাল্টে দিবো। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ উপহার দেবো।
তিনি বলেন, একদল লুটপাট করবে, বিদেশের মাটিতে বেগমপাড়া করবে, মানুষ অত্যাচারের শিকার হবে। এটা আমরা চাই না। এজন্য জনগণের কথা এবার আমরা পরিবর্তন চাই। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না। আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে মানুষ আর ব্যাংক লুটপাট করবে না, মানুষ খুন করবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবে না।
তিনি শুক্রবার (২১নভেম্বর) সকালে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা হলে জকিগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জকিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি আবু রুশদ ইকবালের সভাপতিত্বে ও পৌর শাখা যুব বিভাগ সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কাজী মাওলানা জালাল উদ্দীন, সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, উপজেলা শাখার সেক্রেটারি ছরওয়ার হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক পূর্ব জেলা সভাপতি মারুফ আহমদ, জকিগঞ্জ পৌর সেক্রেটারী মুনিম আহমদ ও শ্রমিক কল্যাণ সভাপতি আলী আকবার রাসেল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট