1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

জকিগঞ্জের এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষদের নিয়ে প্রথম রোজার ইফতার করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মূখে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ নজরুল ইসলাম-এর সৌজন্যে এই ইফতারের আয়োজন করা হয়।

সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় এ ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষ ছাড়াও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে রমজানের সিয়াম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, যুব মজলিসের সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম, হৃদয়ে জকিগঞ্জ-এর সভাপতি হাফিজ শাহিদুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুস শহীদ শাকির ও মাহবুবুল করীম ও খাইরুল ইসলাম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট