1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

ছয়দফা দাবিতে জকিগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয়দফা দাবিতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা খেলাফত মজলিস এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এমএ হক চত্বরে এক বিশাল সমাবেশে মিলিত হয়। এতে খেলাফত মজলিস নেতাকর্মীসহ কয়েকশত জনগন অংশ নেন।
জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে ও উপজেলা সহ সেক্রেটারি হাফিজ আবদুল হালিমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও সিলেট-৫ নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমান। এ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল জলিল, মোঃ আব্দুল কুদ্দুস, পৌর সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, বায়তুল মাল সম্পাদক মিনহাজুল হক রিফাত, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন- আইনগত দূর্বলতার সুযোগে এদেশের মানুষ বারবার ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের চরম ঘৃণা ও হতাশার বহিঃপ্রকাশ। অথচ প্রায় এক বছর পার হলেও জুলাই সনদের আইনী ভিত্তি দেওয়া হয়নি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জুলাই সনদের আইনী স্বীকৃতি প্রদান না করা হয় তবে ফ্যাসিবাদ থেকে জাতি রেহাই পাবে না এবং যে কেউ আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট