1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের আবুল হোসাইন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সম্মাননা লাভ

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক ও সমাজসেবী আবুল হোসাইন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বিশেষ সম্মাননা লাভ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানবকল্যাণমূলক সংগঠন RA Foundation International (RAFI)-র পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠিত RAFI সমাজকল্যাণ, শিক্ষা ও মানবসেবামূলক নানা প্রকল্পের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন প্রান্তে কাজ করছে। সেই কাজের ধারাবাহিকতায় সমাজে অসামান্য অবদান ও কমিউনিটি উন্নয়নে স্বীকৃতি হিসেবে আবুল হোসেন কে এ পুরস্কার প্রদান করা হয়েছে। RAFI–র মতে, সমাজের সেতুবন্ধন রচনা ও তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করতে আবুল হোসেইন যে ভূমিকা রেখেছেন, তা বিশেষভাবে প্রশংসার দাবিদার।
এদিকে সম্মাননা গ্রহণের পর আবুল হোসাইন বলেন, “এটি শুধু একটি পুরস্কার নয়, আমাদের কমিউনিটির প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। এই অনুপ্রেরণা নিয়ে আমি সমাজকল্যাণের পথচলা আরও শক্তিশালী করতে চাই।”
অপরদিকে প্রবাসী কমিউনিটি সংগঠক ও সমাজসেবী আবুল হোসাইন এ সম্মানে ভূষিত হওয়ায় প্রবাসী বাংলাদেশি মহলে এ সাফল্য উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো একে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অবদান ও সুনামের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট