1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের ইকবাল আহমদ সিলেট জেলা কৃষকদলের আহবায়ক মনোনীত: উজ্জীবিত নেতাকর্মীরা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার-কে সিলেট জেলা কৃষক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহবায়ক করা হয়েছে। এতে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সিলেট জেলা-উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।
সোমবার (৬ জানুয়ারী) ঢাকা থেকে বিমানে করে ইকবাল আহমদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে উজ্জীবিত নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী’র বাসভবনে গিয়ে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় কানাইঘাট উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৫ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইকবাল আহমদ তাপাদারকে আহ্বায়ক এবং তাজরুল ইসলাম তাজুলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ওই কমিটি অনুমোদন করেন।
উল্লেখ যে, ইকবাল আহমদ তাপাদার জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট