1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের গোটারগ্রাম পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায়!

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত জনগুরুত্বপৃর্ণ গোটারগ্রাম ত্রিমোহনী পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায় চলে আসছে। দীর্ঘদিন ধরে এই পয়েন্টে নানা ধরণের অপরাধ কর্মকাণ্ড ও চুরি বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া ও আমেরিকা প্রবাসী তরুণ সমাজসেবী মোঃ আব্দুল মতিন সিসি ক্যামেরার জন্য স্থানীয় ব্যবসায়ীদের নিকট নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, গোটারগ্রাম পয়েন্টের ব্যবসায়ী ডা. বদরুল হক লস্কর, খসরুজ্জামান, সুহেল আহমদ ও হাফিজ জুবায়ের আহমদসহ স্থানীয় ব্যবসায়ীরা।
এদিকে জনগুরুত্বপূর্ণ গোটারগ্রাম পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে স্থানীয়রা জানান। এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় এলাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া ও প্রবাসী আব্দুল মতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট