1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জাতীয় পর্যায় পুরস্কৃত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

সিলেটের জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জাতীয় পর্যায়ে আনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন।
বুধবার (৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, দেশে এই প্রথমবারের মতো গত ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে যারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সবচেয়ে সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে ৯টি ইউনিয়ন পরিষদকে এবার পুরস্কার প্রদান করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দেশের বাছাইকৃত এই সেরা ৯টি ইউনিয়ন-এর মধ্যে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদ বিভাগীয় পর্যায় একক স্থান অধিকার করেছে।
এ প্রসঙ্গে বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট বিভাগের মধ্যে একমাত্র জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ-ই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই পুরস্কার পেয়েছে। সিলেটের জন্য এই পুরস্কার সম্মানের বিষয়। তাই আমি এ পুরস্কার আমার ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করেছি। পাশাপাশি আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট