1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

জকিগঞ্জের বিভিন্ন পুজা মন্ডপে অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুর রহমান-এর অনুদান প্রদান

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সদস্য সচিব সমাজসেবী জাহিদুর রহমান।
এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার পল্লিশ্রী বাজারে ৬নং সুলতানপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি চিকন বিশ্বাসের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ১০টি পুজা মন্ডপে অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদুর রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল ইসলাম লেইছ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজস্ব বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন আহমদ সাবু, বাবুল বিশ্বাস ও সুমন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, “জকিগঞ্জ ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রবাসীর এই উদ্যোগ আমাদের পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই প্রবাসীর এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে পূজা উদযাপনকে সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট