1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের রঘুরাশী এলাকায় খেজুর গাছ প্রতীকের গণসংযোগ ও মতবিনিময়

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত রঘুরাশী বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীকে গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় ওয়ার্ড শ্রমিক জমিয়ত সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার খেজুরগাছ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান ও যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামীল আহমদ।
সভায় প্রধান অতিথি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম ক্বায়েমের জন্য আমরা একে অন্যের সহযোগী হই। কারণ নবীজী (সা.) বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাকে তাঁর সাথে হাশর করান। সভায় ২৮ সেপ্টেম্বর স্থানীয় রহমত সেন্টারে এমপি প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকের আগমন ও কর্মী সম্মেলন সফলের লক্ষে সবার উপস্থিতি কামনা করা হয়।
সভাশেষে উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট