1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের সাব্বির আহমদ অপু’র মোবাইল সাংবাদিকতায় চমক!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মোবাইল সাংবাদিকতায় দেশের গন্ডি পেরিয়ে এবার বিশ্বের শীর্ষ ৪০ জন মোবাইল সাংবাদিক, প্রশিক্ষক ও কনটেন্ট নির্মাণকারীদের তালিকায় উঠে এসেছেন জকিগঞ্জের সাব্বির আহমদ অপু। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরন সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাক-এর পূত্র। তাঁর বাবা
জকিগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের মুহুরির হিসাবে দীর্ঘদিন থেকে কর্মরত আছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক জার্নালিজমডটসিওডটইউকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরা ৪০ জন মোবাইল সাংবাদিক, প্রশিক্ষক ও কনটেন্ট নির্মাতাদের তালিকা প্রকাশ করে। সেখানে বাংলাদেশের জামিল খান ও সাব্বির আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়।
জামিল খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্ট্যাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ও মোবাইল সাংবাদিকতা বিষয়ক বিশেষজ্ঞ। সাব্বির আহমেদ দেশের প্রথম মোবাইল ভিত্তিক নিউজ আউটলেট বাংলাদেশ টাইমসের লিড মোবাইল জার্নালিস্ট।
যুক্তরাজ্যের এই ওয়েবসাইটটি অনেক বছর ধরে মোবাইল সাংবাদিকতার ওপর বিশেষ প্রবন্ধ, সাক্ষাৎকার, দরকারি পরামর্শসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে নিয়মিত খবর-ফিচার প্রকাশ করে থাকে। ডিজিটাল সাংবাদিকতা শিখতে আগ্রহী এমন
সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক একটি প্ল্যাটফর্ম।
ড. জামিল খান ও সাব্বির আহমেদ অনেক বছর ধরে মোবাইল সাংবাদিকতা চর্চা ও এর প্রচারের কাজে জড়িত আছেন।
উল্লেখ্য, সদ্য প্রকাশিত ‘স্যোশাল মোবাইল জার্নালিজম‘ ম্যানুয়ালের লেখক তারা দু’জন। এটি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের জন্য মোবাইল সাংবাদিকতার প্রথম ম্যানুয়াল-বই। এছাড়া জামিল খান বাংলায় মোবাইল সাংবাদিকতার প্রথম পূর্নাঙ্গ বই ‘মোবাইল জার্নালিজম: সময়ের সাংবাদিকতা’ লিখেছিলেন। দেশে-বিদেশে মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষক হিসেবে তার খ্যাতি রয়েছে।
আর সাব্বির আহমেদ এক দশক ধরে মোবাইল সাংবাদিকতায় যুক্ত আছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন দেশের প্রথম মোবাইল প্রযুক্তি নির্ভর অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমসের লিড মোবাইল জার্নালিস্ট হিসেবে।
সাব্বির আহমদ অপু ২০১১ সালে সাংবাদিতা শুরু করেন সিলেটে। তিনি জার্নালিজমে মাস্টার্স করেন ভারত থেকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট