1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের হাবিব এম.সি.কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জকিগঞ্জের হাবিবুর রহমান হাবিব সিলেট মুরারিচাঁদ কলেজ (এম.সি. কলেজ) শাখা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ১ম সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত আংশিক পূর্ণাঙ্গ অনুমোদিত কমিটিতে তাকে ১ম সহ সভাপতি করা হয়।
জানা যায়, গত ১১ আগস্ট, সোমবার সিলেট এম.সি.কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে তিনি ১ম সহ সভাপতি নির্বাচিত হন। হাবিবুর রহমান হাবিব জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের সমসখানী গ্রামের মাওলানা ছিদ্দিকুর রহমানের ছেলে।
তিনি ২০১৫ সালে জকিগঞ্জ উপজেলার ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৭ সালে সিলেট নগরীর উপশহরস্থ ক্লাসিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। বর্তমানে তিনি সিলেট এম.সি. বিশ্ববিদ্যালয় কলেজে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।
হাবিবুর রহমান হাবিব এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দীর্ঘ ১০ বছর দলীয় কোন পদপদবী না থাকলেও ছাত্রদলের রাজনীতিতে ছিলেন সক্রিয়। অবশেষে এম.সি. কলেজ ছাত্রদল নেতাকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাকে কলেজ ছাত্রদলের ১ম সহ সভাপতি নির্বাচিত করেছেন।
১ম সহ সভাপতি নির্বাচিত হয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, “আমি সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাঁশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সংগঠনের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ভোটারসহ সকল সহযোদ্ধা ও নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সদা প্রস্তুত।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট