1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দ আছলাম হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, জকিগঞ্জ বিজিবি’র প্রতিনিধি সুবেদার নওশের আহমদ, উপজেলা প্রকৌশলী এস এম মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, উপজেলা মহিলা অধিদপ্তরের দেলোয়ার হোসেন, মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সেক্রেটারি সাংবাদিক কেএম মামুন, জকিগঞ্জ উপজেলা জামায়াতের প্রতিনিধি পৌর যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুবায়ের আহমদ, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, সড়ক দূর্ঘটনা রোধ ও চোরাচালান বন্ধসহ সামাজিক অবক্ষয় রোধে জুয়া নির্মূলে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট