1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে গোয়াবাড়ী-কাচারচক সড়ক উন্নয়নে ভিত্তি প্রস্তর স্থাপন

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নে জনগুরুত্বপূর্ণ আরএইচডি সড়ক গোয়াবাড়ী-কাচারচক (গোয়াবাড়ী জিপিএস) সড়ক উন্নয়নে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিমন এন্টারপ্রাইজ মাধ্যমে তা বাস্তবায়ন করছে এলজিইডি, সিলেট।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সিলেট জেলা পরিষদ-এর সংরক্ষিত মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ৬নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা জাতীয় পার্টি নেতা মোস্তফা কামাল ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট