1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ পৌরসভার ছয়লেন কেন্দ্রীয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন গৌরাঙ্গ বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের আত্মিক পরিশুদ্ধি, মানবতা ও ন্যায়ের বার্তা নিয়ে আসে। বর্তমান প্রজন্মকে শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে এ উৎসব বড় ভূমিকা রাখতে পারে। তারা উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য জ্যোতিষ চন্দ্র পাল, উপজেলা সহ-সভাপতি হীরালাল বিশ্বাস, অরুণ দাস, লিপন রায়, রাধা রঞ্জন রায়, অলক কর মিশু, নয়ন বিশ্বাস, অমৃত রায়, সাগর নাথ, জগন বিশ্বাসসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে মুক্তালাল রায়কে সভাপতি, কাজল দাসকে সাধারণ সম্পাদক ও দুলন বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সকলে আসন্ন জন্মাষ্টমী উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট