1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন। “তথ্য আমার অধিকার, জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী মোঃ খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া, একাডেমিক সুপারভাইজার তাহমিনা পারভীন ও জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট