1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের দিক নির্দেশনায় জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন-এর নেতৃত্বে পৃথক দু’টি অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিদুল হক সজল জানান, রোববার (২৭ অক্টোবর) ভোরে জকিগঞ্জ পৌর এলাকার অন্তর্গত জকিগঞ্জ বাজারের জাফরুল ইসলামের মালিকানাধীন মার্কেটের ব্যবসায়ী খলন মিয়াকে নিজ দোকানের সামনে থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিনশত টাকাসহ গ্রেপ্তার করেন জকিগঞ্জ থানার এসআই আবুল বাশার সহ একদল পুলিশ। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিল এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-০৮, তারিখ-২৭/১০/২০২৪ খ্রিস্টাব্দ।
অপরদিকে একইদিন জকিগঞ্জ থানার এএসআই আবুল কালাম আজাদ একদল পুলিশ নিয়ে পৃথক একটি অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেন। জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের মোঃ আব্দুল গনী’র ছেলে আবুল কালামের বিরুদ্ধে আদালতে দায়রা ৮৩১/১৭ রয়েছে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন জানান, আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন জকিগঞ্জ থেকে সব ধরনের অপরাধ ও অপরাধী আইনের আওতায় নিয়ে আসতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট