1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে পুলিশের হাতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ১ জন গ্রেপ্তার

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের দিক নির্দেশনায় জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন-এর নেতৃত্বে এসআই জসিম উদ্দিন একদল পুলিশ নিয়ে রোববার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ পৌর এলাকার আলমনগরস্থ কবির হোসেন মুক্তার মালিকানাধীন বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৫’শ ৪০ টাকাসহ নাজিম উদ্দিন (৩৮)-কে গ্রেপ্তার করে পুলিশ। আটক নাজিম উদ্দিন জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন। তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিল এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ-২৭/১০/২০২৪ খ্রিস্টাব্দ। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, জকিগঞ্জ থেকে সব ধরনের অপরাধ ও অপরাধী আইনের আওতায় নিয়ে আসতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট