1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিক যোগদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌর শাখার প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দকে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে শপথ গ্রহণের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে বরণ করেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
ইসলামী আন্দোলনে যোগদানকারী নেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার অফিস সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামিম, সহ সভাপতি মাওলানা আইনুল ইসলাম, সহ সভাপতি এইচ এম জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সমাজ কল্যাণ সম্পাদক মাস্টার হারিছ উদ্দিন ও জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হুসাইন আহমদসহ নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও মো. জিয়া উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এমাদ উদ্দিন।
এছাড়াও যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মোজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলী’র মোনাজাতের মাধ্যমে যোগদান অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট