1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালসহ চার ডাকাত আটক

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমান লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকৃতদের মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জকিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার ও সোমবার দুইদিন সিলেটের গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আটককৃতরা হলেন, সিলেট জেলার ওসামীনগর থানার ভুরুঙ্গাপুর পূর্ব তিলপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ছোয়াবির আহমেদ ওরফে সাব্বির (৩৯), গোলাপগঞ্জ থানার হাজীপুর নোয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৬), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর গ্রামের মৃত আরজদ্দ উল্ল্যার ছেলে সোহেল মিয়া (৪২) ও বিশ্বম্ভরপুর থানার বাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে রুহুল আমিন (২৫)।
এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি প্রাইভেট কার, নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ৭ হাজার ৮শ ৯০ নেপালী রুপি, বিভিন্ন ব্যান্ডের ৩৪টি এনড্রয়েট ফোন, ৭টি আইফোন, ২৬ টি বাটন ফোন, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ৫টি বিদেশি হাত ঘড়ি, ১টি বিদেশী ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ী, ৪টি ছাতা, ১টি ল্যাগেজ, ৩টি হ্যান্ড ব্যাগ, কম্পিউটার কি-বোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, ২টি সুচালো সাবল, হাতুরি, ২টি সুইস চাকু, লোহার স্কুড্রাইভার ও গোল্ড প্রিন্টেট বিভিন্ন অলংকারসহ সামগ্রী জব্দ করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গত ২২ জুলাই জকিগঞ্জের বারহলের খিলোগ্রামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে জকিগঞ্জ থানার দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়।
জকিগঞ্জে সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার জড়িত আরোও ডাকাতদলের সদস্যদের নাম পাওয়া গেছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট