1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৫ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে সুমনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মোমিন রকি ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) রফিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে শ্যালক সুমন ও দুলাভাই নুমান উদ্দিনের মধ্যে টাকা পয়সা ও জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৯ সাল থেকে সুমন তার দুলাভাই নুমান উদ্দিনের বাসায় বসবাস করে আসছে। ২০২৩ সালে সে বিয়ে করে স্ত্রী সহ দুলাভাই নুমান উদ্দিনের সংসারে বসবাস করছিল সুমন। শ্যালক সুমন দুলাভাই নুমান উদ্দিনের বসবাসের বাসা তার নামে লিখে দেয়ার জন্য দীর্ঘদিন থেকে চাঁপ দিয়ে আসছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের বিকাল ৪টা ১৫ মিনিটের ভিতরে যে কোন সময়ে শ্যালক হানিফ উদ্দিন সুমন অজ্ঞাতনামা সহযোগিদের নিয়ে নুমান উদ্দিনকে হত্যা করে লাশ গুম করার জন্য ফেলে রেখেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি গত ৩ অক্টোবর জকিগঞ্জ থানায় অজ্ঞতনামা আসামী দিয়ে হত্যা মামলা করেন।
রিমান্ডের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী জান্নাতুল ফেরদৌস মুন্নি আদালত প্রাঙ্গণে রয়েছেন জানিয়ে বলেন-কি হয়েছে না হয়েছে এ বিষয়ে আমি এখনো কিছুই জানিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট