1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন ক্যান্সার আক্রান্ত আবুল কালামের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট, অপারেশনের জন্য আর্থিক সহায়তা আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে শুক্রবার মতবিনিময় সভা জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা

জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদের কাজের জন্য সদকায়ে জারিয়া হিসেবে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরী-এর পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) বারহাল ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বারহাল ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কার্যক্রমে এই অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারহাল ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, সদস্য নিজাম উদ্দিন চৌধুরী, কলেজের অধ্যক্ষ মো: সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাহবুবুল ইসলাম, রোটারিয়ান আহমদ শিব্বির চৌধুরী, ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার ও শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানসহ শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাল ছাত্র পরিষদের সাবেক সভাপতি গোলজার রহমান, শাফায়াত রশিদ চৌধুরী, বারহাল ছাত্র পরিষদের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল শাহীদ আহমদ, সুলেমান আহমদ, মেহেদী রেজা চৌধুরী, জাহেদ আহমদ, সৈয়দ হুসাইন আহমদ, তাওহীদ আহমদ, ছদিওল নাহিয়ান লাবিব, মো: সাম্মাম আহমদ চৌধুরী, শাহরিয়ার আহমদ চৌধুরী, মারুফ আহমদ ও রোহন মালাকার।
অতিথিবৃন্দ এই মহতী ও মানবকল্যাণমূলক উদ্যোগের জন্য ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মসজিদ নির্মাণ কার্যক্রম দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট