1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর আহবায়ক কমিটি গঠন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার প্রবাসীদের সংগঠন “প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (অক্টোবর) ফোরামের সিদ্ধান্তক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে সকলের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ওমান প্রবাসী রশীদ আহমদ হানিফকে আহবায়ক ও সৌদি আরব প্রবাসী মাসুদ আহমদ ফুরুককে সদস্য সচিব করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আব্দুল হামিদ, জুনেদ আহমদ ও মাজহারুল ইসলাম জুয়েল। এছাড়াও সম্মানিত সদস্য হিসাবে রয়েছেন অঞ্জন দাস ও হাসান মালিক তাপাদার।
উল্লেখ্য যে, ২০২৩ সালে যাত্রা শুরু হওয়া এই সংগঠনটি দ্বিতীয়বারের মতো নতুন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে আহবায়ক কমিটি গঠন করেছে। এ সংগঠন বিগত দু’বছর এতদাঞ্চলের কামালপুর, জামুরাইল, কড়ইমুড়া ও পশ্চিম গোটারগ্রাম সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের গরীব, অসহায় ও দিনমজুর মানুষের কল্যাণে নীরবে সহযোগিতা করে আসছে। বিশেষ করে এলাকার মসজিদ ও মাদ্রাসায় বিভিন্নভাবে সহযোগিতা করেছে এই সংগঠন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট