1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

গঙ্গাজলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবুল কালাম আজাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে গরমে প্রচন্ড গরম আর শীতকালে প্রচন্ড শীত। বর্তমানে তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট চরমে। শীতের এই তীব্রতার দিনে গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে ‘গঙ্গাজল ইউনাইটেড ফোরাম’ এর সার্বিক তত্ত্বাবধানে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামে সাবেক স্বাস্থ্য সহকারী নজমুদ্দীন আহমদের বাড়িতে প্রায় ২ শতাধিক শীতার্তদের মাঝে অত্যন্ত উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহত্তর গঙ্গাজলের বিভিন্ন গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বয়সভিত্তিক বিভিন্ন সাইজের জ্যাকেট, চোয়েটার, চাদর, কটি ও পেন্ট প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ইলোরা ইসলাম, দোলা তালুকদার ও প্রয়াত শিক্ষক সাইফ উদ্দীন মাহমুদের বড়ো ছেলে সালাউদ্দিন মাহমুদের অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক নজমুদ্দীন আহমদ, গঙ্গাজল ইউনাইটেড ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, সহ সভাপতি মাওলানা শহীদুর রহমান, সহ সম্পাদক নাসিম মাহমুদ, কোষাধ্যক্ষ মাস্টার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মস্তাক আহমদ, সমাজসেবী জামিল আহমদ কুবেদ, বাবুল আহমদ, কবির আহমদ, মনির হোসেন মুকুল ও জাবেদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট