সিলেটের জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত অসহায় আবুল কালাম মিয়ার চিকিৎসা ও অপারেশনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খারিজা গ্রামের বাসিন্দা আবুল কালাম মিয়ার চিকিৎসার জন্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ্ব জুবের আহমদ লস্করের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সিলেট সিটি পলি হাসপাতালে অসুস্থ আবুল কালামের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী এটিএম নাসির। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদুর রহমান।
ক্যান্সার আক্রান্ত আবুল কালামের চিকিৎসা ও অপারেশনের এই কঠিন সময়ে ট্রাস্টের এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
Leave a Reply