1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজারের আর্থিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে ক্যাম্পের দ্বিতীয় ধাপের কার্যক্রম পরিচালিত হয়।

মানবসেবামূলক এ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক চক্ষুরোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ১৬২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এছাড়া অন্যান্য রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আয়োজকদের জানান, দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বালাউট ছাহেব বাড়ীর সাহেবজাদা মাশুকুর রহমান (মারুফ), মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবের আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, আলোর দিশারী ইসলামী যুব সংঘের প্রতিষ্ঠাতা ছাদেক আহমদ তালুকদার, চাইল্ডহোম একাডেমির সহকারী শিক্ষক আবু তাহের, সমাজসেবক বাহার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট