1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জে জামায়াতের প্রার্থী আনওয়ার হোসেন খাঁনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জেলা জামায়াতের নায়বে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসেন খাঁনের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী জকিগঞ্জ উপজেলার পল্লীশ্রী বাজার সংলগ্ন ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি, রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন- বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুয়াজ্জেম ইসলাম ও ডা. গোলাম কিবরিয়া সহ অনেকেই।
মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে এসে হাফিজ মাওলানা আনওয়ার হোসেন খাঁন বলেন, অসহায় মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়- সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন লস্কর।
মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন- সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবাণী চৌধুরী জাবেদ, জেলা শিবিরের সাবেক সভাপতি মারুফ আহমেদ রাজু, খলাছড়া ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও সুলতানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াত সভাপতি আবু জাফর মোহাম্মদ আফজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট