সিলেটে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হৃদরোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা মিলবে বলে জানা গিয়েছে।
শিশু হৃদরোগ ইউনিট ও শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকার যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী,উক্ত দিনে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পরীক্ষা করা হবে। বিশেষ করে ASD, VSD ও PDA-সহ বিভিন্ন জন্মগত হৃদরোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে চিকিৎসাসেবার আওতায় আনতে শিশু রোগীদের নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।
আগামী ২২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হৃদরোগ ইউনিটে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১২-১৩৭৪৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply