সিলেটের জকিগঞ্জে শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর অন্যতম খলিফা, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত, উস্তাযুল উলামা শাহ্ সূফি প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বাদ মাগরিব জকিগঞ্জের রতনগঞ্জস্থ বালাউট ছাহেব বাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হবে।
ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর মুরিদ-মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার আন্তরিক অংশগ্রহণ ও পরামর্শের মাধ্যমে মাহফিল বাস্তবায়নের কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
Leave a Reply