1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জকিগঞ্জের বিভিন্ন স্থানে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের জামালপুর, কাপ্তানপুর ও সোনাপুর গ্রামবাসী এবং জামালপুর প্রবাসী কল্যাণ শ্রমজীবী সমিতি’র উদ্যোগে এক আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয় জামালপুর নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশা কালি মন্দিরে গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ সেজে অংশ নেয়।
প্রবীণ মুরব্বী শিতাংশু কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী মিশন বিশ্বাসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিন্নজয় বিশ্বাস, সাবেক ইউপি সদস্য রাতুল বিশ্বাস ও প্রতেন্দ্র বিশ্বাসসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও যুব সমাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আগমন করেন। তিনি ছিলেন ন্যায়, সত্য ও নৈতিকতার প্রতীক। তাঁর জীবন ও শিক্ষা আমাদের অন্যায়, অরাজকতা ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তাঁর বাণী আজও প্রাসঙ্গিক। বক্তারা আরও বলেন, বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত বসবাসের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে আমরা একটি মানবিক, সহনশীল ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট