1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ উপজেলা ও পৌর খেলাফত মজলিসের শাখা পুনর্গঠন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩

খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার মজলিসে শুরা শনিবার (৪ মার্চ) শুক্রবার জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরা অধিবেশনে উপজেলা ও পৌর শাখা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়।
মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পুনরায় নির্বাচিত হন মাওলানা আব্দুল মুছাব্বির ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন মাওলানা আলাউদ্দিন তাপাদার। এছাড়া জকিগঞ্জ পৌর শাখার সভাপতি পুনরায় নির্বাচিত হন মাওলানা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন মাওলানা আবুল কালাম আজাদ।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মাওলানা নেহাল আহমদ।
মজলিসে শুরা অধিবেশনে জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং আগামী এক সাপ্তাহের মধ্যে উভয় শাখার পূর্ণাঙ্গ চুড়ান্ত কমিটি ঘোষণার কথা জানানো হয়।
পরে উভয় শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শামসুল ইসলাম।
এছাড়াও জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার মজলিসে শুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট