1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

জকিগঞ্জ পৌর কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট জেলা শাখার অন্তর্গত জকিগঞ্জ পৌরসভা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ ডাক বাংলা প্রাঙ্গণে পৌরসভা কৃষকদলের আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ পৌরসভা কৃষক দলের সদস্য সচিব জাবেদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর গফুর ও আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদসহ কৃষক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক নজমুল ইসলাম, যুগ্ম আহবায়ক তছির উদ্দিন, যুগ্ম আহবায়ক মস্তফা আহমদ, যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, যুগ্ম আহবায়ক হালিম আহমদ, যুগ্ম আহবায়ক রাজু আহমদ, যুগ্ম আহবায়ক জাবেদ হোসেন, সম্মানিত সদস্য মনজুর আহমদ, আজাদ আহমদ, আব্দুস সালাম, আসুক আহমদ, মুজিবুর রহমান (মুজিব), মফিকুর রহমান, বারী মিয়া, লুকমান উদ্দিন (নোমা), নেজাম উদ্দিন, মঈন উদ্দিন, জামাল আহমদ ও সুজন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী কৃষকদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। এই সংগঠনের ঐতিহ্য বজায় রেখে আমরা কাজ করে যাবো। বিশেষ করে কৃষকদের নিয়ে আমাদের কাজ করা একান্ত প্রয়োজন। কৃষক তার ন্যায্য অধিকার পাচ্ছে কিনা এবং প্রকৃত কৃষকদের হাতে সরকারি সুবিধা গুলো পৌঁছছে কিনা তা আমাদের দেখতে হবে। আমরা আশাবাদী নতুন এ কমিটি কৃষকদের কল্যাণে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট