1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না’র মতবিনিময়

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) সন্ধ্যায় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি জহির মুন্না বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা সবসময় পুলিশের পাশে থেকে পুলিশকে সহযোগিতা করবেন। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করতে চাই। পরে সাংবাদিকরা সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মহররম আলী’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম মামুন, তথ্য ও প্রযুক্তি ম সম্পাদক রিপন আহমদ, সদস্য আবু বক্কর মোঃ ফয়ছল ও ওমর ফারুক প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট